শীর্ষ সংবাদ
ল্যান্ডমাইনের ঝুঁকিতে ৫৮ দেশ, উদ্বেগ জাতিসংঘের|আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানাত আবদুল্লাহদের বিচারিক কার্যক্রমের নতুন ধাপ|খেলাপি ঋণ আড়াল ও তথ্য গোপনের অভিযোগে এনআরবিসি ব্যাংক|বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে উজ্জ্বল মেসি, বড় বার্তা আর্জেন্টিনা অধিনায়কের|ভাঙানো আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক|হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫২ জনের|বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে চাপে নেতানিয়াহু, বাড়ছে রাজনৈতিক সংকট|স্পেনকে রুখে নায়ক ভোজিনিয়া, কান্নায় লিখলেন কেপ ভার্দের ইতিহাস|যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা
সারাদেশ

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী গ্রেফতার

Sub Editor

২১ জুন ২০২৬, ১২:৫৭
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী গ্রেফতার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :


 চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।


র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির নাম মো. আইয়ুব আলী । তিনি রাউজান উপজেলার কদলপুর এলাকার শমসের পাড়ার মৃত আব্দুল মোনাফের ছেলে। আজ রবিবার (২১ জুন) সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুপছড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


র‍্যাব সূত্রে জানা যায়, নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় ব্যবসায়িক কাজে অবস্থানকালে সিএনজি যোগে আসা একদল সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে পিস্তল ও শটগান দিয়ে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৬ জুন দায়ের করা হয়।


র‍্যাব-৭ জানায়, ঘটনার পর থেকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী গ্রেফতার

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী গ্রেফতার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।র‍্যাব...

চিনির বাজারে ফের অস্থিরতা, সরবরাহ সংকটের আড়ালে সিন্ডিকেটের ছায়া!

চিনির বাজারে ফের অস্থিরতা, সরবরাহ সংকটের আড়ালে সিন্ডিকেটের ছায়া!

দুই সপ্তাহে দাম বাড়লো প্রতি মণে ৬০ টাকা জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে সরবরাহ সংকটের অজুহাতে আবারও বাড়তে শুরু করেছে চিনির দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি...

শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা,সার ও কৃষি উপকরণ বিতরণ

শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা,সার ও কৃষি উপকরণ বিতরণ

জোবায়ের সোহাগ, শেরপুরশেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাত এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড মরিচ, রোপা আমন ধানের বীজ ও গাছের চারা এবং...

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।"সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) ও অসহায় মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আযহার আনন্দ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক